প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ১ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শ্রেণী ও পরীক্ষা কার্যক্রম ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে ১২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত।
ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী।