প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব বিভাগের ক্লাস আজ রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির তিন দিন আগেই এ ছুটি ঘোষণা করা হলো। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।প্রশাসন সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে বিশেষ একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ছুটি এগিয়ে এনে আজ রোববার থেকে সব বিভাগের ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।