আজ থেকে চট্টগ্রামে বহির্গমন ছাড়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশগামী শ্রমিকেরা আজ রোববার থেকে চট্টগ্রামেই বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে আজ এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানিয়েছে, কাজের জন্য বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের নিবন্ধন, আঙুলের ছাপের (ফিঙ্গার ইমপ্রেশন) পাশাপাশি স্মার্ট কার্ড ও বহির্গমন ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। বেশির ভাগ ক্ষেত্রে শ্রমিকদের এই প্রক্রিয়ায় সহায়তা দেয় জনশক্তি রপ্তানিকারক কোনো প্রতিষ্ঠান।