আজ থেকে চুয়াডাঙ্গায় সরকারি হাসপাতালে লাগাতার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখা আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। সদর হাসপাতালে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক মশিউর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হাসপাতাল ভাঙচুর মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিএমএ চুয়াডাঙ্গা শাখা এই কর্মবিরতির ডাক দেয়। বিএমএ চুয়াডাঙ্গা শাখার সদস্যরা গতকাল বুধবার দুপুরে জরুরি সভা থেকে এই আন্দোলনের সিদ্ধান্ত নেন।গত সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকার মধু মণ্ডল (৬০) নামের এক রোগীর মৃত্যু হয়।ওই ঘটনায় রোগীর স্বজনেরা জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান ও দুই কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ভাঙচুর করেন।