আজ থেকে ছাত্রদলের দুই দিনের ধর্মঘট পরীক্ষা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ও আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্রদল। তবে ধর্মঘটের মধ্যে সব পরীক্ষা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০০৫ সালের ২৮ জুন সিনেট ওই ছাত্রীনিবাসের নাম তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বুধবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ওই নাম পরিবর্তন করে ‘বেগম সুফিয়া কামাল হল’ রাখার সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদসহ সাত দফা দাবিতে ধর্মঘট ডেকেছে ছাত্রদল।