প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে কম্পিউটার কৌশল বিভাগ (সিএসসি) উৎসব। দুই দিনব্যাপী এই উৎসব হবে কম্পিউটার কৌশল বিভাগে।আয়োজক সূত্র জানায়, উৎসবের প্রথম দিন আজ থাকছে চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ সাতটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মক কনটেস্ট (চূড়ান্ত প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য বাছাই পর্ব) ও গেমিং প্রতিযোগিতা।দ্বিতীয় দিন কাল শনিবার থাকছে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, আলোচনা সভা, নবীনবরণ, শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।