আজ থেকে দুই মাস মেঘনা অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার থেকে চাঁদপুর জেলার ষাটনল পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকায় মৎস্য অভয়াশ্রমে আজ (১ মার্চ, মঙ্গলবার) থেকে দুই মাসের (মার্চ-এপ্রিল) জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। একই সময়ে মাছ ক্রয়-বিক্রয় ও পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।ভোলা জেলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায়ও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।