আজ থেকে ধর্মঘট ডেকেছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা মেডিকেল কলেজে ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে কলেজের ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এর অংশ হিসেবে আজ শনিবার থেকে তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরও মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। গত দুই মাস আগে ৩০ শয্যা নিয়ে শুধু মেডিসিন ওয়ার্ড চালু করা হয়; যা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল কার্যক্রমের জন্য যথেষ্ট নয়। শেষ বর্ষের অপর শিক্ষার্থী তাজুল বলেন, ‘ক্লিনিক্যাল কার্যক্রমে বিশেষজ্ঞ না হলে আমরা চিকিৎসা করব কীভাবে? আমাদের বারবার বলা হলেও একের পর এক বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু ২৫০ শয্যার হাসপাতাল চালুর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমাদের আন্দোলনে যেতে হচ্ছে। আজ থেকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত ক্লাস, আইটেম, কার্ড, টার্ম, ওয়ার্ডসহ সব কার্যক্রম বন্ধ রাখা হবে। এ বিষয়ে অধ্যক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’
এ ব্যাপারে মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি তিনি শুনেছেন। তাঁদের সঙ্গে বসে কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।