আজ থেকে নামছেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে আজ শনিবার থেকে মাঠে নামছেন বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মসলা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বলা হয়, পণ্যবাহী যানবাহন পারাপারে ফেরিতে অগ্রাধিকার এবং স্থলবন্দরে পণ্য ছাড়া ও চলাচলের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য স্বরাষ্ট্র, নৌপরিবহন, যোগাযোগ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।