আজ থেকে নোয়াখালী ও কুমিল্লায় নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের নাম নিবন্ধন আজ শনিবার শুরু হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত নাম নিবন্ধন চলবে।তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা বেতনের রসিদ দেখিয়ে শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। নাম নিবন্ধনের জন্য কোনো ধরনের ফি ও ছবি লাগবে না।কুমিল্লা: কুমিল্লা শহরের কান্দিরপাড়ের কাজী অহিদুজ্জামান ম্যানশনের তৃতীয়তলায় প্রথম আলোর কার্যালয়ে নাম নিবন্ধন করা যাবে। এতে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ১০ জানুয়ারি কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী ওই উৎসব হবে।বিস্তারিত যোগাযোগ: প্রথম আলোর কুমিল্লা অফিস, কাজী অহিদুজ্জামান ম্যানশন, তৃতীয়তলা, কান্দিরপাড়, কুমিল্লা। ফোন: ০৮১-৭৩০৩৩, মুঠোফোন: ০১৭১৭১৪৭৩৭৬, ০১৭১৭৫২০০৯২।নোয়াখালী: আগামী ১১ জানুয়ারি নোয়াখালী জিলা স্কুলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। এ জন্য প্রথম আলো নোয়াখালী অফিস, টাউন হল মোড়, ফ্ল্যাট রোড (দ্বিতীয় তলা), মাইজদী, নোয়াখালী। এ ছাড়া ফেনী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করাতে পারবে। যোগাযোগ: নোয়াখালী অফিস (০৩২১-৭১৩৪৫), কামাল হোসেন (০১৮১৮-৯০৫৪৫৯), নিলয় মিলন (০১৭১৩-৬১১৬৯২) ও তাছলিম আহমেদ (০১৭১৪-৫২০৯১৫)। এ ছাড়া ফেনী: আবু তাহের (০১৭১১-১৮১৩৭৭ ও ০১৮২৩-২৫২৫৫০) ও লক্ষ্মীপুর এম জে আলমের (০১৭১৩-১০৩৬৫৭) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।কুষ্টিয়া অঞ্চলের উৎসব কালআন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগদানের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব-২০১২ কুষ্টিয়া অঞ্চলের উৎসব কাল রোববার অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া জিলা স্কুল চত্বরে উৎসবে মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। সকাল নয়টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক গণিত উৎসবের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। সকাল আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উৎসবে একজন অভিভাবক সঙ্গে আসতে পারবেন। সঙ্গে কোনো ব্যাগ আনা যাবে না।গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে বইমেলা, গণিত বুথ, মুক্ত আলোচনা, প্রদর্শনী ইত্যাদি। দিনব্যাপী উৎসব শেষে বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। আশা করা যাচ্ছে, কুষ্টিয়া গণিত উৎসবে দেশের শীর্ষস্থানীয় গণিতবিদ ও বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন।