আজ থেকে পবিত্র জমাদিউস সানি মাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আকাশে গতকাল বৃহস্পতিবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ১১ মার্চ, শুক্রবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মো. আমজাদ আলী।