আজ থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আজ শনিবার থেকে পর্যায়ক্রমে অস্থায়ী পুনর্বাসন করা হবে। আবহাওয়া ভালো থাকলে নগরের মতিঝর্না ও আকবর শাহ মাজার এলাকার অন্তত কয়েক শ বাসিন্দাকে তাঁবু খাটিয়ে তাতে স্থানান্তর করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।আজ নগরের মতিঝর্না পাহাড়সংলগ্ন রেলওয়ে মাঠে সেখানকার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য তাঁবু খাটানো হবে। একইভাবে নগরের আকবর শাহ মাজার এলাকার বেলতলি পাহাড়ের বাসিন্দাদের জন্য একটি ব্যক্তিমালিকানাধীন মাঠে তাঁবু খাটানো হবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫০০ তাঁবু খাটানোর সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি স্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে আমরা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পুনর্বাসনের কাজটি পিছিয়ে দিয়েছিলাম। এখন আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল (আজ শনিবার) থেকে তাঁবু খাটানোর কাজ শুরু হবে। রেলওয়ে মাঠ ও আকবর শাহ মাজার এলাকায় প্রাথমিক কাজ করা হবে।’