আজ থেকে ফের ওএমএস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আয়ের মানুষের জন্য মোটা চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ আবারও খোলাবাজারে চাল বিক্রি বা ওএমএস কার্যক্রম শুরু হতে যাচ্ছে।মাথাপিছু পাঁচ কেজি করে সপ্তাহে পাঁচ দিন এই চাল পাওয়া যাবে। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ২৪ টাকা। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।খাদ্য বিভাগ সূত্র জানায়, রাজধানীতে মোট ১০০টি ট্রাকে খোলাবাজারে চাল বিক্রি হবে। সারা দেশে নামানো হবে ২৬৫টি ট্রাক। সকাল নয়টা থেকে বিক্রি শেষ না হওয়া পর্যন্ত চাল বিক্রি চলবে। চালের দাম স্থিতিশীল পর্যায়ে আসার আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ ছাড়া দেশের সব বিভাগীয় শহর, শিল্পশ্রমিকপ্রধান এলাকা গাজীপুর, সাভার, নরসিংদী, টঙ্গী, জয়দেবপুর ও নারায়ণগঞ্জে প্রয়োজন অনুযায়ী দৈনিক ১৫ থেকে ৩০টি ট্রাক নামানো হবে। আকস্মিক বন্যা-আক্রান্ত এলাকা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের প্রতিটি উপজেলায় একজন করে ডিলারের মাধ্যমে চাল বিক্রি হবে।