আজ থেকে বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ স্লোগান সামনে রেখে রাজধানীতে আজ রোববার থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন। রাজধানীর বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। শতাধিক নার্সারি ও বৃক্ষবিষয়ক সংস্থা এই মেলায় অংশ নেবে।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার অতি প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আসে বৃক্ষ থেকে। এ ছাড়া খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বৃক্ষের ভূমিকা অপরিসীম।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, বনায়ন একটি উৎপাদনশীল ক্ষেত্র। জনগণকে সম্পৃক্ত করে সৃষ্ট সামাজিক বনায়ন দরিদ্র জনগণের জীবিকার দ্বার উন্মোচিত করেছে। পরিবারের আয় বৃদ্ধি করছে। বৃক্ষ বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস করে জীবের জন্য বসবাস-উপযোগী ধরণি সৃষ্টি করে। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।