আজ থেকে রথযাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব৷ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এ উৎসব পালন করবেন৷ ঢাকার তাঁতীবাজার জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, স্বামীবাগ ইসকন মন্দিরসহ দেশের নানা স্থান থেকে বেরোবে রথশোভাযাত্রা৷ ঢাকার ধামরাই উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব৷ সেখানে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ৷
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক শুভেচ্ছাবাণী দিয়েছেন৷