আজ থেকে শুরু হচ্ছে চিকিৎসা বিষয়ে সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্যোগে দুই দিনব্যাপী প্রথম সার্ক একাডেমি অব সাইটোপ্যাথলজি এবং হিস্টোপ্যাথলজি সম্মেলন ২০১৩ শুরু হচ্ছে আজ। একই সঙ্গে শুরু হবে দ্বিতীয় আন্তর্জাতিক সিএমসি প্যাথ সিএমই ২০১৩।
সাতটি দেশের সাইটো এবং হিস্টোপ্যাথলজিস্টরা এই সম্মেলনে যোগ দেবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে সকাল সাড়ে আটটায় সম্মেলনের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত। সম্মেলনে পাঁচটি একাডেমিক সেশনে ১৩ জন গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। কাল শুক্রবার চারটি একাডেমিক সেশনে মোট ২০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।