আজ থেকে সংসদের অষ্টম অধিবেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আজ রোববার বিকেল সাড়ে চারটায় শুরু হচ্ছে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
সংসদ সচিবালয়ের আইন শাখা জানায়, অধিবেশনে উত্থাপনের জন্য চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এ ছাড়া গত অধিবেশন বা তার আগে উত্থাপিত ১০টি বিল পাসের অপেক্ষায় আছে। অধিবেশন কত দিন চলবে তা বেলা সাড়ে তিনটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। সংসদের সপ্তম অধিবেশন ১ থেকে ১০ সেপ্টেম্বর স্থায়ী হয়েছিল।