আজ থেকে সিলেটে বেঙ্গল সংস্কৃতি উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উত্সব। দেশ-বিদেশের ৩৮৩ জন বিশিষ্ট সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রকর, নাট্যকুশলী, কবি এতে অংশ নেবেন।
সিলেট নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আজ বেলা চারটায় চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উত্সব শুরু হবে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে রাত আটটায়। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
উত্সবটি উত্সর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। ইনডেক্স গ্রুপ নিবেদিত এ উত্সবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় ঢাকা ব্যাংক। মূল অনুষ্ঠান হবে সৈয়দ মুজতবা আলী ও হাসন রাজা মঞ্চে। এ ছাড়া শাহ আবদুল করিম চত্বরে বাদ্যযন্ত্র¿ ও সিলেট অঞ্চলের লোকগানের ইতিহাস নিয়ে প্রদর্শনী; রাধারমণ দত্ত বেদিতে সুবীর চৌধুরী আর্ট ক্যাম্প; গুরুসদয় দত্ত চত্বরে কারুমেলা ও বেঙ্গল প্যাভিলিয়ন এবং কুশিয়ারা কলোনেডে স্থাপত্য প্রদর্শনী থাকবে।
উত্সবের প্রথম দিন আজ বেলা চারটা থেকে সৈয়দ মুজতবা আলী মঞ্চে পর্যায়ক্রমে বর্ন টুগেদার, টেলিভিশন ও গেরিলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরপর মণিপুরি নৃত্য, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের পরিবেশনায় দেশের গান। রাত আটটায় উদ্বোধনী পর্বের পর রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শিল্পী অদিতি মহসিন।