প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার থেকে শুরু হচ্ছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত ১৮ ডিসেম্বর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে আবেদন করেন ২২ হাজার ১২৪ জন প্রতিযোগী। ভর্তি পরীক্ষার মেধা তালিকা থেকে ২৮ ও ২৯ ডিসেম্বরের মধ্যে বাছাই করা হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের ৩০ ডিসেম্বর বেলা দুইটার মধ্যে উপস্থিত হয়ে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ৩১ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ৫ জানুয়ারি থেকে।