প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ ৭ আগস্ট থেকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৩৩ দিনের ছুটি শুরু হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ক্লাস এবং ১৮ সেপ্টেম্বর থেকে পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হবে। তবে মাস্টার্সের ক্লাস-পরীক্ষা, চতুর্থ বর্ষের থিসিস-প্রজেক্ট ও স্নাতক পর্যায়ের ঘোষিত পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে নিজ নিজ বিভাগীয় প্রধান সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ২৪ আগস্ট পর্যন্ত খোলা থাকবে। ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যালয় বন্ধ থাকবে।