আজ থেকেগণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শনিবার থেকে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু হচ্ছে।

বিকেল চারটায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ সূত্র জানিয়েছে, গণস্বাক্ষর কর্মসূচি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচালিত হবে।