আজ দানবীর রণদা প্রসাদের জন্মবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দানবীর রণদা প্রসাদ সাহার ১১৭তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। দিনটি উদ্যাপন উপলক্ষে তাঁর পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুরে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল ছয়টায় শ্রদ্ধাঞ্জলি ও সংগীতানুষ্ঠান, সাতটায় প্রভাতফেরি ও বিকেল চারটায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করবে। এরপর প্রার্থনাসভা ও সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সব প্রতিষ্ঠানে ‘উৎসব খাবার’ বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।