আজ দিনভর কিআনন্দ

কিশোর আলোর জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বসছে এক কিশোর আনন্দমেলা। ঢাকার সেন্ট যোসেফ স্কুল মাঠে সকাল সাড়ে আটটায় ‘কিআনন্দ’ শীর্ষক এই মেলার উদ্বোধন করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সঙ্গে থাকবেন ব্রাদার রবি পিউরিফিকেশন ও কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ফাহাদ রহমান। একই সময়ে শুরু হবে ছবি আঁকা প্রতিযোগিতা।
দিনব্যাপী এ আয়োজনে থাকবে কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, শিরোনামহীন, জলের গান, চিরকুট ও মিনারের গান। কিশোর আলোর নিয়মিত লেখক মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব, ফরিদুর রেজা সাগর, আমীরুল ইসলাম প্রমুখ লেখকের সঙ্গে খুদে পাঠকদের আড্ডা। বিখ্যাত ব্যক্তি ও কার্টুন চরিত্রের সাজ, মুখোশ, পটচিত্র কর্মশালা, কমিকন, কার্টুন। থাকবে আত্মরক্ষা প্রশিক্ষণ, স্কাউটিং, জাদু, বিজ্ঞানের খেলা, সাইকেল স্টান্ট, মুসা ইব্রাহীমের পর্বতারোহণ প্রশিক্ষণ, ফ্লাশমবসহ অনেক ধরনের খেলাধুলা।
মেলায় প্রথমার স্টলে ২৫ শতাংশ কমিশনে পাওয়া যাবে বিভিন্ন প্রকাশনীর শিশু ও কিশোরপাঠ্য বই। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।