আজ দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিনের বৈঠক আজ নয়াদিল্লিতে শুরু হচ্ছে। বৈঠকে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মো. রফিকুল ইসলাম। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তব।বিজিবি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএসএফ ও ভারতীয় নাগরিকদের নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা ও আহত করা বন্ধের পাশাপাশি সীমান্তে বিএসএফের উসকানিমূলক গুলিবর্ষণ বন্ধের পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।