আজ দীনেশ দাসের প্রথম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দীনেশ দাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে রাজধানীর কাকরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে মারা যান তিনি। মেয়েকে ভিকারুননিসা নূন স্কুলে দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দীনেশ দাস আমাদের সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। এ ছাড়া তিনি জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে।প্রয়াতের স্ত্রী এবং বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত পলি দাস জানান, চতুর্থ শ্রেণী পড়ুয়া মেয়ের মানসিক অবস্থার কথা মাথায় রেখে আজ প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করবেন না। তিনি দীনেশের পরলোকগত আত্মার শান্তি কামনা করে প্রার্থনার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।