আজ দূতাবাসের ফেসবুক চ্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ শীর্ষক ধারাবাহিক ফেসবুক চ্যাটের তৃতীয় পর্ব ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং রাজনৈতিক সম্মেলন’ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ১০ মে শুরু হওয়া এই ফেসবুক চ্যাট ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত চলবে।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি মাসে একজন নির্বাচন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের নির্বাচনের একটি নির্দিষ্ট বিষয়ে এক ঘণ্টাব্যাপী এই ফেসবুক চ্যাটে অংশ নিয়ে থাকেন। আজ সন্ধ্যা সাতটায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে ফেসবুক চ্যাট ‘রাজনৈতিক সম্মেলন’-এ অংশ নিন।
এবার আপনাদের সঙ্গে ফেসবুক চ্যাটে থাকবেন অ্যামি পুরস্কার বিজয়ী টিভি সাংবাদিক, টেলিভিশনের নির্বাহী এবং ফিশার মার্টিন মিডিয়ার প্রেসিডেন্ট বেটসি ফিশার মার্টিন। বর্তমানে তিনি আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ-ইন-রেসিডেন্স এবং ব্লুমবার্গ পলিটিকসের ‘মাস্টার ইন পলিটিকস পডকাস্ট’-এর সহ-উপস্থাপক। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ফেসবুক পেজ দেখুন: <https://www.facebook.com/bangladesh.usembassy/>