আজ দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পাঁচ দিনের চীন সফর শেষে আজ শুক্রবার দুপুরে দেশে ফিরবেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে তিনি চীন সফর করেন।দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হবে। বিএনপির জাতীয় স্থায়ী ও নির্বাহী কমিটির সদস্য ছাড়াও দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বিমানবন্দরে এই সংবর্ধনায় উপস্থিত থাকতে বলা হয়েছে বলে বিএনপির সূত্রে জানা গেছে।পাঁচ দিনের চীন সফরকালে খালেদা জিয়া ওই দেশের ভাইস প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন।বিরোধীদলীয় নেত্রী ১৮ ডিসেম্বর চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন। ওই দিন তিনি ব্যাংককে অবস্থান করেন এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করেন। কোকো প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছেন।