প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার দোলযাত্রা। রাধাকৃষ্ণের দোল উৎসব স্মরণে আজ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবেন। দোলযাত্রায় রাধা ও কৃষ্ণের মূর্তি পালকিতে বসিয়ে ভক্ত নারী-পুরুষ নাচ ও ভক্তিমূলক গান গেয়ে থাকেন। একে অপরকে নানা রং ও আবির দিয়ে রাঙিয়ে আনন্দ প্রকাশ করেন। দোলযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীয় পূজা কমিটির উদ্যোগে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। পূজা শুরু হবে সকাল নয়টায়। রাজধানীর অন্য মন্দিরগুলোতেও দোলযাত্রা অনুষ্ঠিত হবে।