আজ নড়াইলে ভাষা প্রতিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর নড়াইল আঞ্চলিক উৎসব আজ শুক্রবার। নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় উৎসব শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফিন রুবাইয়াত, মুন্সিগঞ্জ শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর এবং এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর।
এ বছর আরও আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে ২৬ মে রাজশাহী, ২৯ মে রংপুর ও ৫ জুন ঢাকায়। অঞ্চলগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন চলছে।