আজ নিরাপদ মাতৃত্ব দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করবে। দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘নিরাপদ প্রসব মায়ের অধিকার।’দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।আন্তর্জাতিকভাবে নিরাপদ মাতৃত্ব বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৮৭ সালে কেনিয়ার নাইরোবিতে উন্নয়ন সহযোগীদের বৈঠকে। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিষয়টি পর্যালোচনা করে এবং এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে। বিভিন্ন দেশ ভিন্ন তারিখে দিবসটি পালন করে।বাংলাদেশে ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করা হয়।