আজ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর উপজেলার বাগমারা উত্তর ও দক্ষিণ, ভুলইন উত্তর ও দক্ষিণ এবং বেলঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সেখানকার ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ভোটকেন্দ্রে ঝামেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।