আজ নির্মল সেনের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মল সেন
নির্মল সেন

মুক্তিযোদ্ধা, সাংবাদিক নির্মল সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ জানুয়ারি। এ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্মল সেন স্মৃতি সংসদ এক স্মরণসভার আয়োজন করেছে। ১৯৬১ সালে ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৬৪ সালের ৬ অক্টোবর দৈনিক পাকিস্তান, পরবর্তীতে দৈনিক বাংলা পত্রিকায় টানা ৩৩ বছর সাংবাদিকতা করেন। মুক্তিযুদ্ধে নির্মল সেন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২-৭৩ সালে নির্মল সেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ১৯৭২ থেকে ৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। বাসস