আজ নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশের দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বিভিন্ন দেশে নিষ্ঠুর অত্যাচার-নির্যাতনের শিকার যাঁরা হয়েছেন, তাঁদের প্রতি দুনিয়াজুড়ে সংহতি প্রকাশের দিবস আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতায় শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতন বন্ধের বিষয়টিও গুরুত্ব পাবে।
নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ১৯৯৭ সালে জাতিসংঘ প্রতিবছর ২৬ জুন এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯৮ সালে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিকটিমস অব টর্চার দিবসটি পালন করা হয়।
বাংলাদেশে মানবাধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের পরিসংখ্যান বলছে, নানা উপায়ে অত্যাচার, নির্যাতন থেমে নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আটকের ঘটনাও ঘটছে।
দিনটি উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটা আলোচনা সভার আয়োজন করেছে।