আজ নুরুল ইসলামের জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৩০ জুলাই, গণতন্ত্রী পার্টির প্রয়াত সভাপতি নুরুল ইসলামের ৭১তম জন্মদিন। জাতীয় নির্বাচনের ২৬ দিন আগে, ২০০৮ সালের ৩ ডিসেম্বর নুরুল ইসলামের মৃত্যু হয়। রাজধানীতে নিজের বাসায় আগুনে মারা যান নোয়াখালী-১ আসন থেকে তত্কালীন প্রার্থী নুরুল ইসলাম ও তাঁর ছেলে তমোহর ইসলাম।
সরকারি তদন্ত প্রতিবেদনে ওই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্য হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে নুরুল ইসলামের পরিবার ও দলের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।
ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে বিষয়টি এখনো রহস্যাবৃত থেকে গেছে। প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী ও কন্যা প্রথম থেকেই এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে আসছেন।