আজ নেত্রকোনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা স্বচক্ষে দেখতে আজ বৃহস্পতিবার নেত্রকোনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রাতে বলেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় নেত্রকোনা জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে যাবেন।’
প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারযোগে নেত্রকোনার খালিয়াজুরি ডিগ্রি কলেজ মাঠে পৌঁছাবেন। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।