আজ নৌবাহিনী কলেজে বইমেলা শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার সকাল ১০টায় ‘কৈশোর তারুণ্যে বই’ শীর্ষক দুই দিনের এক বইমেলা শুরু হচ্ছে। ঢাকা সেনানিবাসের মিরপুর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কলেজের শহীদ মোয়াজ্জম হলে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম মোসলেহউদ্দীন (অব.) ও কথাসাহিত্যিক আনিসুল হক। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলা চলবে।
মেলায় বইকেন্দ্রিক নানা আয়োজনে থাকছে ছাত্রছাত্রীদের বই পড়ার অভিজ্ঞতা বলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি।
মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হচ্ছে অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রথমা প্রকাশন, প্রতীক প্রকাশনা সংস্থা, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস ও সময় প্রকাশন। বিজ্ঞপ্তি