আজ নেয়ামুল যুক্তরাষ্ট্র যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্ষা করানোর কথিত উদ্দেশ্যে অঙ্গহানি করা শিশু নেয়ামুলকে চিকিৎসার জন্য আজ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। আজ শুক্রবার ভোর চারটায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হবে নেয়ামুল।এদিকে, এ ঘটনা নিয়ে দ্বিতীয় সরকারি তদন্তেও ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বিকলাঙ্গ করার ঘটনা ‘মিথ্যা ও সাজানো’ বলে অভিমত দেওয়া হয়েছে।নেয়ামুলের আইনজীবী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান শিশুটি ও তার বাবা উমেদ আলীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মেরিল্যান্ডের জনস হপকিন্স হাসপাতালে নেয়ামুলের শরীরে অস্ত্রোপচার করা হবে। গতকাল বৃহস্পতিবার আইনজীবী এলিনা খান প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী নেয়ামুলকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে শিশু নেয়ামুলের বিষয়টি তদন্ত করতে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা অধিকতর তদন্ত করে প্রতিবেদন আদালতে পাঠিয়েছি। আগের তদন্ত কমিটির ও আমাদের প্রতিবেদনের বক্তব্য একই।’