আজ নৌ-ধর্মঘট শুরু হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ সোমবার থেকে ব্যক্তিমালিকানাধীন নৌযান ধর্মঘট শুরু হতে পারে। নতুন বেতন-কাঠামো ঘোষণাসহ ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে।বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়, ধর্মঘট কর্মসূচি বন্ধে ফেডারেশনকে অনুরোধ জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। তবে ফেডারেশন গতকাল সন্ধ্যা পর্যন্ত তাতে রাজি হয়নি।ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ধর্মঘট কর্মসূচি পালনের সিদ্ধান্ত অব্যাহত আছে। অন্যদিকে দাবিদাওয়ার বিষয়ে আজ নৌ-মন্ত্রণালয়ে আমাদের সঙ্গে আলোচনা হবে।নৌযান মালিক সমিতি ও সরকার অতীতে শ্রমিকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়ন না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে ফেডারেশন জানিয়েছে।নৌযান শ্রমিক ফেডারেশনের ২২ দফা দাবির মধ্যে রয়েছে—নৌযানের সঙ্গে যুক্ত সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতন-কাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ-নিরাপত্তা বাড়ানো, মাস্টার-চালকদের সনদের মেয়াদিকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদী দখল ও দূষণ বন্ধ করা। একই দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন গত বছরের ৮ নভেম্বর থেকে ৩৬ ঘণ্টা সারা দেশে নৌ-ধর্মঘট পালন করে। তখন মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ এবং নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের বৈঠকে নৌ-শ্রমিকদের মজুরি-কাঠামো পুনর্নির্ধারণে ১৬ সদস্যের ত্রিপক্ষীয় কমিটি গঠন হয়েছিল। বলা হয়েছিল দুই মাসের মধ্যে কমিটি প্রতিবেদন তৈরি করবে এবং প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে গেজেট তৈরি করা হবে।ফেডারেশনের নেতারা জানান, নির্ধারিত সময় পার করেও এ বিষয়ে তাঁদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে তাঁরা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন।