প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে সরাইল উপজেলার ধরন্তী হাওরে আজ শনিবার অনুষ্ঠিত হবে নৌকাবাইচ। বেলা দেড়টায় উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে এ নৌকাবাইচ। এতে প্রধান অতিথি থাকবেন উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তান ভারতের ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। অন্যদের মধ্যে সাংসদ মো. জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক নজরুল ইসলাম, ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।