আজ পঞ্চগড়ে ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের পঞ্চগড় অঞ্চলের উৎসব আজ শুক্রবার সকাল নয়টায় পঞ্চগড় বিপি সরকার উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
ভাষা প্রতিযোগে চার বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড় জেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মঞ্জুর, প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রাহেল রাজীব, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, পঞ্চগড় এমআর সরকারি কলেজের শিক্ষক এহতেশামুল হক, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষক মণিশংকর দাশগুপ্ত প্রমুখ উপস্থিত থাকবেন। কুড়িগ্রাম: কাল শনিবার ২৯ মার্চ কুড়িগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ে সকাল নয়টায় শুরু হবে।