আজ পবিত্র জুমাতুল বিদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের শেষ শুক্রবার মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আজ জুমার নামাজ আদায়ের পর ধর্মপ্রাণ ও রোজাদার মুসলমানরা নিজের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি দেশের অগ্রগতি, সমৃদ্ধি তথা মুসলিম উম্মাহর শান্তি ও সম্প্রীতি কামনা করবেন।আল্লাহর নির্দেশ মোতাবেক কয়েকটি পুণ্যময় দিন ও রাতকে মানুষের জন্য বিশেষভাবে মর্যাদাবান করা হয়েছে। রমজান মাসের সর্বোত্তম রজনী হলো লাইলাতুল কদর আর সর্বোত্তম দিবস হলো জুমাতুল বিদা, যা মাহে রমজানে পরিসমাপ্তিসূচক শেষ শুক্রবার পালিত হয়।পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি মসজিদেও এই উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে।