আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত (মৃত্যু) দিবস আজ রোববার। ইসলাম ধর্মের অনুসারীরা দিবসটিকে পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করেন। মুসলমানদের কাছে দিবসটি বিশেষ গুরুত্ববহ ও পবিত্র বলে বিবেচিত।দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গতকাল শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়ার আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। মাগরিবের পর ফাউন্ডেশনে এ উপলক্ষে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। খাজা আরিফুর রহমান তাহেরী ও প্রিন্সিপাল কাফিল উদ্দিন সরকার এতে ওয়াজ পেশ করেন। ওয়াজ শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি।