আজ পবিত্র শবে মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে মিরাজ
পবিত্র শবে মিরাজ

আজ বুধবার পবিত্র শবে মিরাজ। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এ রাত অতি পবিত্র এবং মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ।
মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানেরা শবে মিরাজ পালন করেন।
এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশে ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলাদেশের আকাশে গত ৮ এপ্রিল ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়। তাই গত ৯ এপ্রিল থেকে পবিত্র রজব মাস শুরু হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত¯অনুযায়ী, আজ ২৬ রজব বুধবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র লাইলাতুল মিরাজ উদ্যাপনে জাতীয় সংবাদপত্র ও সংবাদমাধ্যমগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে। এ উপলক্ষেÿসরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।