প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা আজ বুধবার বেলা একটায় শুরু হবে। সারা দেশের ৩১৯টি কলেজের ১৬৫টি কেন্দ্রে সর্বমোট প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।