আজ পল্লিকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লিকবি জসীমউদ্দীনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মার্চ। এ উপলক্ষে আজ সকালে ফরিদপুরের জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এরপর কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভাসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন পল্লিকবি জসীমউদ্দীন জন্ম ও মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ।