আজ পল্লিকবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মার্চ। এ উপলক্ষে সকাল ৮টায় কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী এ কবির লেখা উপন্যাস বেদের মেয়ে, কাব্যগ্রন্থ সোজন বাদিয়ার ঘাট, নক্সী কাঁথার মাঠ এবং কবর, নিমন্ত্রণ, রাখাল ছেলে, আসমানীসহ বিভিন্ন কবিতা আজও পাঠককে আলোড়িত করে।
১৯৭৬ সালের এ দিনে ৭৩ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন কবি জসীমউদ্দীন। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির পৈতৃক বাড়িতে তাঁর প্রিয় ডালিমগাছের নিচে তাঁকে দাফন করা হয়।