আজ পুরস্কার প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বর্ষসেরা বই’
প্রথম আলো বর্ষসেরা বই’

১৪২১ বাংলা বছরের ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার আজ তুলে দেওয়া হবে বিজয়ী দুই লেখকের হাতে। জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি: ১৯০৫-৪৭ গবেষণা গ্রন্থটির জন্য মননশীল শাখায় এ পুরস্কার পেয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী। ইমতিয়ার শামীম পেয়েছেন তাঁর গল্পসংকলন শীতের জ্যোত্স্নাজ্বলা বৃষ্টিরাতের জন্য সৃজনশীল শাখায়। বই দুটি প্রকাশিত হয়েছে যথাক্রমে প্রকাশনা সংস্থা সংহতি প্রকাশন ও কথাপ্রকাশ থেকে।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে বিকেল পাঁচটায় জমবে সাহিত্যিক ও সাহিত্য অনুরাগীদের প্রীতিসমাবেশ। সেখানে ১৪২১ বাংলা সনে বাংলাদেশে প্রকাশিত বর্ষসেরা বইয়ের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কার। প্রথম আলো ১৪১০ বাংলা সন থেকে বর্ষসেরা বইয়ের পুরস্কার দিয়ে আসছে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারটি এক যুগ পূর্ণ করছে।
কবি ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, ওয়াসি আহমেদ ও সোনিয়া নিশাত আমিনের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী সম্প্রতি পুরস্কারের জন্য এই বই দুটি চূড়ান্ত করেন।
আজ প্রথম আলোর পক্ষ থেকে পুরস্কারজয়ী দুই লেখকের প্রত্যেককে অভিজ্ঞানপত্র পড়ে এবং আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও এক লাখ টাকা দিয়ে সম্মানিত করা হবে।


আরও পড়ুন: