আজ পৌষ পার্বণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার পৌষ পার্বণ। প্রতিবছর পৌষ মাসের শেষ দিনে নতুন ধানের নানা ধরনের পিঠা আর পায়েস দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা এ পার্বণ পালন করে থাকেন।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ঘরবাড়ি লেপা আর আলপনা আঁকার কাজ।
গতকাল বুধবার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া পালপাড়া, মহেশপুর মোদকপাড়া, ধানগড়া ইউনিয়নের ঝাপড়া পালপাড়া, চান্দাইকোনা ইউনিয়নের সিমলা সাহাপাড়াসহ সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় তাদের ব্যস্ততার শেষ নেই। বিভিন্ন বয়সী ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের এ সময়ে নানা ধরনের পিঠা খাওয়ার রেওয়াজ থাকলেও পৌষ পার্বণ উপলক্ষে বিশেষ আয়োজন চলে।