আজ প্রথম আলোর জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান বিকেল পর্যন্ত চলে। ‘ভালোর সাথে, আলোর পথে’ স্লোগান নিয়ে একুশে পা দিল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটি। এই প্রীতি অনুষ্ঠানে প্রথম আলোর ঢাকা অফিসের সব বিভাগের কর্মীরা অংশ নেন। দেশাত্মবোধক গানে শুরু হয় অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। প্রতিবছরের মতো এ বছরও প্রথম আলোর বর্ষসেরা কর্মী ও দলকে পুরস্কৃত করা হয়। ছবিগুলো রোববারের।







