আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ রোববার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ), জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন, বিভিন্ন রাষ্ট্রনায়কের সঙ্গে তাঁর বৈঠকের বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এ ছাড়া দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন তিনি।